ফরিদপুরে মুক্তিপণ না পেয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা, গ্রেপ্তার ২

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের তিন দিন পর বড় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামিম তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে, অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে ওই শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় তুহিন শেখ নামের একজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রাম থেকে তুহিন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যমতে জেলার মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামে জমির আইলে আবর্জনার নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত তামিম বড় গোপালদী গ্রামের সৌদি প্রবাসী শামিম তালুকদারের ছেলে। আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শিশুর পরিবার জানায়, ১৫ আগস্ট বিকেলে তামিম ঘুরতে বের হয়। এরপর আর বাড়ি না ফেরায় সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে খোঁজ শুরু হয়। ওই দিন রাতেই ফোনকল করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দেওয়ার প্রস্তুতিও ছিল পরিবারের, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তুহিন প্রায় এক বছর যাবৎ গৃহপরিচারক হিসেবে তামিমদের বাড়িতে কাজ করতেন। এ সুযোগে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা তুহিন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে অনুযায়ী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, মুক্তিপণের দাবিতে শিশুটিকে অপহরণ করে হত্যা মামলায় তুহিন শেখসহ দুইজনকে ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...
গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজার কারুলের দোকান এলাকায় তাদের আটক করা হয়।
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুলবশত পরিত্যক্ত লাইনে ঢুকে পড়েছিল ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।
তৈরি পোশাকশিল্প শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকেরা যেন বর্ধিত মজুরি পান, সে লক্ষ্য নিয়ে কাজ...
সাংবাদিকতায় নওগাঁয় বিশেষ অবদানের জন্য ইনডিপেনডেন্ট টেলিভিশনের নওগাঁ নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলামকে ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ ও দেশের প্রথম শহীদ মিনারের...
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট...
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬ এর খসড়া অনুমোদন ও ২০২৭ সালে ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর