পরবর্তী নিদর্শনা না দেওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ‘কমপ্লিট শাটডাউন’ থাকাসহ তিন দফা কর্মসূচি দিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন।
আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউটে সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালিউল্লাহ।
এসময়, বিএসসি ব্যতিত কেউ ইঞ্জিনিয়ার নয় এবং সরকারী প্রকৌশল পদে ৩৩% পদোন্নতি অযৌক্তিকসহ মূল তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালিউল্লাহ। এছাড়া, ছাত্রদের ওপর হামলার বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করে তদন্ত না হওয়ার দাবিতে রাজধানীর মৎস্যভবনে শিক্ষার্থীরা অবস্থান নেয় বলেও জানান তিনি।
রাজধানীর মৎস্য ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করে বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তিন দফা দাবির পাশাপশি পুলিশের পদক্ষেপে সহপাঠীদের হতাহত হওয়ার ঘটনায় রমনা জোনের ডিসি মাসুদের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।
সারাদিন ‘কমপ্লিট শাটডাউন’ পালনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনদফা দাবি আদায়ে মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিলে এ দাবি জানায় শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।
তারা বলছেন, এঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে দায়িত্বরত ডিসি মাসুদকে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া, নবম গ্রেডে প্রমোশন, ডিপ্লোমাধারীদের ইঞ্জিনিয়ার পদবী বাতিল সহ মূল তিন দফা দাবি আদায় না হলে আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। মৎস ভবনের সামনে স্লোগানে মুখরিত হয়ে শিক্ষার্থীরা বলেন, অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন।
শিক্ষার্থীদের তিন দফা কর্মসূচি হলো:
১.পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলো ‘কমপ্লিট শাটডাউন থাকবে।
২. সামনের সপ্তাহে বিভাগীয় শহরে প্রকৌশলী সম্মেলন করা হবে। পরবর্তীতে রাজধানীতে প্রকৌশলী সমাবেশ করা হবে।
৩. ১৫ দিনের সময় কমিটিকে দেওয়া হয়েছে। হামলার প্রতিবাদ বলবৎ থাকবে, ১২ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে।



