শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত নারীর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (আনুমানিক ৪০ বছর) মারা গেছেন। আজ সোমবার সকালে শ্রীনগর উপজেলার ষোলঘর রেলওয়ে আন্ডারপাস এলাকায় এই ঘটনা ঘটে। 

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ সোমবার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি এরইমধ্যে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কার্যক্রম চালান।

মৃত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা...
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর