নেশার টাকার জন্য ছুরি নিয়ে ধস্তাধস্তি, বাবার হাতে প্রাণ গেল মাদকাসক্তের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাবার বিরুদ্ধে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় ছুরি নিয়ে ধস্তাধস্তি চলাকালে বাবা ছেলেকে ছুরিকাঘাত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত আব্দুল আহাদ (৩৪) তার বাবা আবুল হোসেনের (৬৫) কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে নেশাগ্রস্ত অবস্থায় বাবার ওপর চড়াও হন তিনি। এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আহাদের।

ঘটনার পর শ্রীনগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ‘পারিবারিক টানাপোড়েন আর নেশাজনিত প্রভাবই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ছেলে নেশার টাকার জন্য ছুরি নিয়ে ধস্তাধস্তি করলে বাবার হাতে ছেলে খুন হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে পরবরর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধু। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনেরই মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা...
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর