গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, সড়ক বিভাগের দুই সদস্য আহত 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

গাজীপুরের শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় দখলকারী ও স্থানীয়দের হামলায় সড়ক বিভাগের দুই সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, সড়ক  বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেয়।

অভিযান চলাকালে হামলায় আহতরা হলো– সার্ভেয়ার রবিউল হোসেন ও সেকশন অফিসার সাইদুর রহমান।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে জবরদখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এতে সড়কের একটি উল্লেখযোগ্য বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।’

শরিফুল ইসলাম আরও বলেন, ‘আজ অভিযানে দীর্ঘদিন ধরে দখল করে রাখা দোকানপাটসহ অবৈধভাবে নির্মিত ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দুজন কর্মকর্তা–কর্মচারী পেছনে পড়ে গেলে দখলকারীরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। পরে দৌড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।’

এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টা বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণ করা জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে হামলার  ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’ 
 

সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে চালু হলো নতুন কমিউটার ট্রেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য...
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
দুই একটি ককটেল ফাটিয়ে আর গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত...
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদের...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর