বর চিকিৎসাধীন, হাসপাতালে হলো বিয়ে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন এক যুবক হাসপাতালের ভেতরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। হিন্দু রীতি অনুযায়ী বিয়ের লগ্ন ঠিক রাখতেই এমন ব্যবস্থা করে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ফিরোজা হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা একটি অংশে এই বিশেষ হিন্দু বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দৃশ্য ফেসবুকে লাইভ করলে ঘটনাটি জেলায় আলোড়ন সৃষ্টি করে।

দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহার হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায় থাকলেও নির্ধারিত লগ্ন ভ্রষ্ট না করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিয়ের আয়োজন করা হয়। এতে দুর্ঘটনার কারণে মন খারাপ থাকা আনন্দের মুখে হাসি ফুটেছে।  

বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ পৌরসভার পুর্ব দাশড়া নাগবাড়ি ও কনের বাড়ি ঘিওর উপজেলায়। বরের পরিবার পারিবারিকভাবে শহরে প্রতিষ্ঠিত ক্রোকারিজ ব্যবসায়ী। আর কনে অমরিতা সরকারের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুড়ি গ্রামে। 

আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানায়, কিছুদিন আগে মধ্যে রাতে ঢাকা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন আনন্দ সাহা। এরপর ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নত হলে মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়। এরপর আনন্দ সাহার শারীরিক অবস্থা আরও কিছুটা স্বাভাবিক হওয়ায় হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিয়ের আয়োজন করা হয়। ধর্মীয় নিয়ম মেনে হাসপাতালেই বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়ারা সহায়তা করেছে।

বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর আনন্দ সাহা বলেন, ‘আনকমন (ব্যাতিক্রমী) একটা বিয়ে। আমি কখনো চিন্তা করিনি এভাবে বিয়ে করতে হবে। আমাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন করার অনুমতি দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’ 

কনে অমরিতা সরকার বলেন, ‘এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ।’

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘রোগী মানিকগঞ্জ পৌরসভার বাসিন্দা। তার ঠিকানা নাগবাড়ি। কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজ তার বিয়ের লগ্ন ছিল। পরিবার আমাদের বিষয়টি জানালে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করি। রোগীর অবস্থা আগের তুলনায় স্থিতিশীল মনে হওয়ায় কেবিনে নয়, হাসপাতালের অব্যবহৃত অংশে অনুষ্ঠানটি সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়।’

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর