মানিকগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

মানিকগঞ্জে টনসিলের অপারেশন করতে এসে চিকিৎসকের অবহেলায় জেসমিন আক্তার (৩৭) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া উঠেছে। মানিকগঞ্জের বেসরকারি ইউনাইটেড জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

জেসমিন আক্তার জেলার দৌলতপুর উপজেলার উলাইল এলাকার মো. রেজাউল করিমের স্ত্রী। তাঁর ৭ মাস বয়সী এক কন্যা সন্তান ও ১০ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় ইউনাইটেড জেনারেল হাসপাতালে টনসিল অপারেশনের জন্য জেসমিন আক্তারকে নেওয়া হয়। এরপর বিকেলে অ্যানেসথেসিয়া চিকিৎসক জিয়াউল হক এবং অপারেশনের জন্য ডা. এনামুল হকের তত্ত্বাবধায়নে অপারেশন রুমে নেওয়া হয়। এরপর টনসিল অপারেশনের জন্য অ্যানেসথেসিয়া দেওবার পর রোগীর অবস্থা অবনতির দিকে যেতে থাকে। একপর্যায়ে রোগীকে আইসিইউ সেবা দেওয়ার জন্য রোগীর স্বজনদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে পুনরায় মরদেহ নিয়ে ইউনাইটেড জেনারেল হাসপাতালে নেয় ভুক্তভোগী পরিবার। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ভুক্তভোগী পরিবারের ঘণ্টাব্যাপী বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগী জেসমিন আক্তারের বড় ভাই আতাউর রহমান বলেন, ‘অপারেশন রুমে আমার বোনের জ্ঞান ফিরছে না, এই খবর কর্তৃপক্ষের কাছে পাওয়ার পর আমরা তাদের পরামর্শে বোনকে অচেতন অবস্থায় ঢাকায় নিয়ে যাই। সেখানকার ডাক্তার আমার বোনকে মৃত ঘোষণা করেন। অ্যানেস্তেশিয়া ডাক্তারের অবহেলায় আমার বোনের মৃত্যু হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের ম্যানেজার আবু রায়হান আল বেরুনী ওরফে রাজা বলেন, ‘যে কোনো রোগীর টনসিল অপারেশন করতে গেলে তাকে পুরোপুরি অজ্ঞান করে নিতে হয়। অপারেশন করার আগে রোগীর যেসব পরীক্ষানিরীক্ষা করা দরকার সবগুলো করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট ভালো ছিল। তবে জেসমিন আক্তারের ক্ষেত্রে হিডেন কোনো সমস্যা থাকতে পারে। এছাড়া যে অ্যানেস্তেশিয়া এবং অপারেশন করেছেন তারা খুবই অভিজ্ঞ চিকিৎসক। ওনাদের দিক থেকে কোনো অবহেলা নাই। রোগীকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু জ্ঞান না ফেরার কারণে রোগীকে ঢাকা মেডিকেলে পাঠানোর কথা বলা হয়। কিন্তু ওনারা ঢাকা মেডিকেলে না গিয়ে এনামে গেছে। পরে শুনেছি রোগী এনামে মারা গেছে। এখানে আমাদের হাসপাতালের দায়িত্বরত কোনো চিকিৎসকের অবহেলা নেই।’

এ বিষয়ে বক্তব্য জানতে সদর হাসপাতালের অ্যানেস্তেশিয়া কনসালটেন্ট ডা. জিয়াউল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।

আরেক চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ‘আমার অপারেশনের ক্ষেত্রে কোনো ভুল বা অবহেলা নেই। অপারেশনের পর কেন রোগীর জ্ঞান ফিরলো না, সে বিষয়ে যিনি অ্যানেস্তেশিয়া করেছেন তিনি ভালো বলতে পারবেন।’ এ বিষয়ে মৃতের স্বজনদের সঙ্গে পুলিশের উপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের সমাধান হয়েছে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর