গাজীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, বাতাসে ভেঙেছে—দাবি পুলিশের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

গাজীপুরের কাশিমপুরে পূজা উদযাপন কমিটির প্রস্তুত করা কয়েকটি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বাতাসে প্রতিমা ভেঙে গিয়েছে।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পূজারিরা। খবর পেয়ে কাশিমপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায় তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুপুরে কাশিমপুর নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিও থেকে নেওয়া স্থানীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রতিমাগুলো সবসময় পাহারার ব্যবস্থা রেখেছিলাম। তবে দুপুরে খাবারের জন্য সাময়িকভাবে সবাই বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। সন্ধ্যার পর পাহারাদাররা যখন ভেতরে বাতি দিতে যায়, তখন প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে আমরা থানা পুলিশকে অবহিত করেছি।’

এ বিষয়ে কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, ‘কাল সারাদিন বৃষ্টি ও বাতাস ছিল,  বাতাসেই প্রতিমা ভেঙে গিয়েছে, এর বাইরে কিছু নয়।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হরিয়ানা রাজ্যের এই এলাকা দিল্লির কাছেই। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশের নির্দেশনা না মানায় তাকে আটক করা হয়েছে।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
লোডিং...

এলাকার খবর