নতুন বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না: মাহদী আমিন

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ এএম

নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে দুর্গাপূজার মহালয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘হিন্দু, মুসলিমসহ সবার একটাই পরিচয় সবাই বাংলাদেশি। এদেশের সবাই সমান অধিকার, নিরাপত্তা আর সমান মর্যাদা নিয়ে বাস করবে এটাই বর্তমান সরকারের পরিকল্পনা।’ 

মাহদী আমিন আরও বলেন, ‘নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না। সবাই মাথা উঁচু করে বাঁচবেন। এদেশে কোনো সংখ্যালঘু থাকবে না, সবাই সমান অধিকার ভোগ কবে। বৈষম্যের পরিবর্তে থাকবে সমতা।’ 

ড.মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশের শক্তি এদেশের জনগণ। জনগণের নির্বাচিত সরকার বিশ্বাস করে জনকল্যাণই এ সরকারের প্রধান লক্ষ্য।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘ (দুর্গা) মায়ের কাছে প্রার্থনা পুরো পৃথিবী ভালো থাকুক, শান্তির পরিবেশ সর্ব পৃথিবীতে থাকুক।’ 

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘পশুর নাশ আছে। আমাদের সবার মধ্যে থাকা অসুরের বিনাশ হোক। ভাবনা চিন্তার মধ্যেও অসুর থাকে। তর্পণ করি পূর্বপুরুষদের, যারা পৃথিবীতে নেই তাদের স্মরণ করি। পুরো পৃথিবীর শান্তি প্রত্যাশা করি মায়ের কাছে।’

 

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন মহালয়া আজ শনিবার। এর মধ্য দিয়ে দুর্গা পূজার ক্ষণগণনা শুরু হলো। সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে আহ্বান জানানো হয় দেবী...
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
রাজধানীর সড়কে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ ব্যাটারি অটোরিকশা। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে তীব্র যানজট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জামায়াত কখনও দেশের জন্য রাজনীতি করেনি। শুক্রবার বিকালে ঢাকা...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, পুলিশের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর