নিজের বিউটি পার্লারে মিলল নারী উদ্যোক্তার লাশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে নারী উদ্যোক্তা শান্তা ইসলামের (৩৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের অনাথের মোড় সংলগ্ন সাঁঝের মায়া ভবনে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তা ইসলাম জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ুম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কানু মোল্লার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় ‘ইয়াং লাইফ বিউটি পার্লার অ্যান্ড লেজার সেন্টার’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ২০ জনের অধিক কর্মচারী কাজ করে।

শান্তার ভাই রাজিব মোল্লা জানান, শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম ওরফে রুমন নামে এক ব্যক্তির সঙ্গে শান্তার বিয়ে হলেও ২০২০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের সারা ইসলাম নামে ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। 

রাজিব মোল্লা বলেন, ‘আজ ভোরে আমার ভাগ্নি ফোন করে জানায়, তার মা আর নেই। পরে এসে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে আমার বোনের দেহ। আমার বোনের আর্থিক কোনো সমস্যা ছিল না। গতকাল রাতেও আমরা হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলাম। রাত ১১টা পর্যন্ত আমরা তিন ভাই ও বোন শান্তা সেখানে ছিলাম।’

পার্লারের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগে প্রতিষ্ঠানে এসে শয়নকক্ষে রাত যাপন করেন শান্তা। ঘটনার দিন রাতে তার পাশের একটি কক্ষে ছিলেন লাভলী আক্তার (১৮) নামে এক নারী কর্মচারী।

লাভলী আক্তার বলেন, ‘রাত প্রায় ৩টা পর্যন্ত প্রাক্তন স্বামী আকিদুল ইসলামের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ম্যাম। একপর্যায়ে চিৎকার করে কথা বলতে থাকেন তিনি। আমি দৌড়ে গেলে আমাকে বের করে দিয়ে ভেতর থেকে রুম আটকে দেন।’
এ ব্যাপারে ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্কে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে গুরুতর অসুস্থ অন্তত ২০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার দুপুর ১টার দিকে...
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর