রামপালে লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের ভুয়া মালিক সেজে প্রতারণাপূর্বক প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় মো. সেলিম শেখ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল রোববার পৌনে ৩টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স এলটিডি’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়। এই নিয়ে গত বছরের ৮ মার্চ ঢাকার শ্যামপুর থানার মামলা হয়েছে। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে অর্পণ করা হয়।

এতে আরও বলা হয়, এর আগে এ মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সম্প্রতি গ্রেপ্তারকৃত সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

আসামি সেলিম শেখ গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চলছিল। তবে সিআইডি টিমের নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর