ভূমিকম্পে নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশু নিহত, মাসহ আহত ২

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন আহত হয়।

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন আহত হয়।

শুক্রবার সকালে ভূমিকম্পের সময় এ হতাহত হয়।

নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয়রা জানায়, আজ সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী জেসমিনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ ও আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তারা।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা ও প্রতিবেশী একজন আহত হয়।’

 

লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা...
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্তত...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
দেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারলে...
বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি বেড়ে ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
লোডিং...

এলাকার খবর