ঢাকা মেডিকেলে শিশু পাচারকালে দুই নারী আটক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

রাজধানীর শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু পাচারকালে নাহার (৪৭) ও হাসিনা (৩৮) নামে দুই নারীকে আটক করেছে আনসার সদস্যরা। পরে ওই দুই নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে ওই দুই নারীকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন জানান, ১০৬ নম্বর ওয়ার্ডে দুই নারী এক পুত্র শিশুকে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা বাধা দেয়। পরে টহল টিম তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নাহার নামে একটি মেডিকেল সেন্টারের মালিক নাহার এবং তার বোন হাসিনা ৫০ হাজার টাকার বিনিময়ে ওই শিশুটিকে অন্য জায়গায় বিক্রি করার পরিকল্পনা করছিল। তারা কমিলা বেগম নামে এক নারীর সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করে শিশুটিকে হাসপাতাল থেকে সুকৌশলে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের হাতে ধরা পড়ে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় যে বিভিন্ন অসহায় নারীর কাছ থেকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের শিশুকে অন্যত্র বিক্রি করে। তারা স্বীকার করেছে যে শিশু পাচার এবং শিশু ক্রয়-বিক্রয়ের সাথে তারা জড়িত। ভুক্তভোগী নারী জানান, তার অপারেশনের জন্য তিনি ২২ হাজার টাকা খরচ করেছেন। বাকি টাকা দিয়ে পাচারকারীরা শিশুটিকে অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করছিল। পরবর্তীতে ওই নারী আর শিশুটিকে দিতে চাইছিল না এবং বাচ্চাকে দুধ খাওয়াতেও দিচ্ছিল না। গত ২৯ তারিখে কমিলা বেগম সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। আজ তারা সুকৌশলে শিশুটিকে হাসপাতাল থেকে বের করার সময় আনসার সদস্যদের হাতে ধরা পড়ে।

অভিযুক্ত নাহারের ছেলে ফাহিম বলেন, ‘ওই মহিলা অসহায় ও গরিব। আমরা তাকে বাসায় রেখে তার দেখাশোনা করছিলাম। চিকিৎসক জানিয়েছিলেন তার জরায়ুতে একটি সিস্ট ছিল এবং অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। আমার মা ও খালা শিশু পাচার চক্রের অংশ নয়। আমরা কেবল তাকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু মা ও খালাকে ফাঁসানো হয়েছে। আমাদের নাহার মেডিকেল সেন্টার নামে টঙ্গীর হোসেন মার্কেটে একটি হাসপাতাল রয়েছে।’

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর