নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে প্রবাসী নিহত

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মামুন মিয়া (২৫)। তিনি একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও কুয়েত প্রবাসী ছিলেন। গত ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতা কুয়েত ফেরত (নিহত মামুন মিয়ার) সাথে বাগ্‌বিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজনেরা। এ সময় সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত নিহত মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। একজন নিহত হয়েছে শুনেছি। পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।’

ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। শনিবার রাতে ফকির বাড়ি এলাকার একটি মুদি দোকানে অবস্থান করছিল...
২০১৮ সালে বিলুপ্ত ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু স্থানীয়দের কোন কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের অভাব ও...
রাজধানীর মুগদা থানার মুগদা জেনারেল হাসপাতালের নির্মানাধীন নতুন আবাসিক ভবনের চারতলা থেকে পড়ে মো. ইউসুফ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। রোববার সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা হয়।
আমদানি বিল পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ায় টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার ১৮ পয়সা বেড়ে...
তীব্র গ্যাস সংকটে সিএনজি স্টেশনে ভোগান্তির পাশাপাশি বিপাকে পড়েছে হোটেল রেস্তোরাঁ শিল্প। স্বল্পচাপের কারণে গ্যাসের চুলা জ্বালাতে হচ্ছে কাঠের লাকড়ি দিয়ে। ব্যবসায়িদের শঙ্কা জ্বালানি সংকট নিরসন না হলে...
সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে আরও মামলা থাকায় আপাতত তাঁর মুক্তি মিলছে না।
প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের জন্য অপেক্ষায় থাকা সব আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর