সৌদির নৌ সামরিক জোটে যুক্তের কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রতিরোধে সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই জোট কার্যকরে যা প্রয়োজন, বাংলাদেশ তা পাঠাবে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কসহ ১৩টি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যে একটি নৌ সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। এই জোটের উদ্দেশ্য বাব আল-মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

জোটের চুক্তিপত্রে সই করা অন্য দেশগুলো হলো—কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরোস। ইরানকেন্দ্রিক এই সংঘাতের মধ্যে একই ধরনের নিরাপত্তা লক্ষ্য থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই জোটে যোগ দিতে চুক্তিতে সই করেনি।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিনিয়োগও রয়েছে বাংলাদেশে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলেও দাবি করেন তিনি। হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে।

দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এক...
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা এসেছে। গেল ৫ মাসে নেওয়া সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গোর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত...
প্রধানমন্ত্রী তারেক রহমান-সার্জিও গর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার দলটির বহিষ্কৃত যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে...
সৌদিসহ আঞ্চলিক দেশগুলোকে সর্তকবার্তা দিয়েছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থেকে দূরে থাকতে সৌদি আরবকে সতর্ক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।...
অন্তর্বর্তী সরকারকে বিএনপি, সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। রোববার রিপোটার্স ইউনিটিতে ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক,...
আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপ তৎপরতা বা কার্যক্রম দেখা যাচ্ছে, সে কারণেই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর