রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

রাজধানীর মুগদা থানার মুগদা জেনারেল হাসপাতালের নির্মানাধীন নতুন আবাসিক ভবনের চারতলা থেকে পড়ে মো. ইউসুফ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খনচপাড়া গ্রামে। তার বাবার নাম পিয়ার মোল্লা। 

হাসপাতালে নিহতের ভাতিজা মো. শাকিল বলেন, আমার চাচা রাজমিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরের দিকে মুগদা জেনারেল হাসপাতালের নির্মাণাধীন নতুন আবাসিক ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার চাচা আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

 

 

নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন। রোববার সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা হয়।
নাটোর থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সিংড়া মাছ আড়তে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে রাখেন চালক। এ সময় অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা মারলে ট্রাকে থাকা...
অনলাইনে জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের তিন চায়না নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে দুজনের ভাসমান মরদেহ...
আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপ তৎপরতা বা কার্যক্রম দেখা যাচ্ছে, সে কারণেই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ...
২০১৮ সালে বিলুপ্ত ছিটমহলের বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলা হয় এই প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু স্থানীয়দের কোন কাজেই আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের অভাব ও...
গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার দেইর আল-বালাহ-র দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে হেলিকপ্টার থেকে হামলা চালায়  ইসরায়েলি বাহিনী। এছাড়া ওই অঞ্চলের...
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রতিরোধে সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার বিকেলে পররাষ্ট্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর