১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কেরাণীগঞ্জের আগুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় কেরাণীগঞ্জের জাবালে নূর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। কেউ হতাহত না হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদেরকে। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভবনটি নির্মাণের সময় বিল্ডিং কোড মানা হয়নি। এছাড়া ভবনটির বেজমেন্টে গোডাউন থাকাসহ বিভিন্ন অনিয়মের খোঁজ পেয়েছে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই গঠিত হয়েছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, শনিবার ভোরে হঠাৎ করেই ধোঁয়ার কুন্ডলীতে আচ্ছন্ন হয়ে ওঠে কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার আকাশ। পরে দেখা যায়, বাবুবাজার এলাকার জাবালে নূর টাওয়ারে আগুন। বাইরে থেকে আগুন দেখা না গেলেও ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।

১২ তলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয় ভোর ৫টার দিকে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা অনেককেই সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হন।

ভবনটির পার্কিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে দোতলা পর্যন্ত ঝুটের গুদাম। আর তৃতীয় থেকে ১২ তলা পর্যন্ত আবাসিক। বাসিন্দাদের অভিযোগ, পুরো গোডাউনজুড়েই মালামাল রাখা হতো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ৩ মিনিটের দিকে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ভবনটিতে ঝুটের গোডাউন থাকায় ধোঁয়া ছিল বেশি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, 'গ্যারেজের জায়গায় গোডাউন করে আইন ভাঙা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।' ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।'   

ইউএনও আরও জানান, বহুতল ভবনটি নির্মাণে কোন বিধিমালা মানা হয়নি। ভবনের অনুমোদনও খতিয়ে দেখা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর