জকসুতেও ভিপি–জিএসসহ ১৬ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বড় জয়  

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ভিপি, জিএস ও এজিএসহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ এএম

ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ভিপি, জিএস ও এজিএসহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।

অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল পাঁচটি পদে জয় পেয়েছে। বুধবার রাত ১টার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ভিপি পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ভিপি পদে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচনে অধিকাংশ পদেই জয় পায় ইসলামী ছাত্রশিবির। 

জকসুতে সাধারণ সম্পাদক (জিএস) পদে আবদুল আলীম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২৩ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুদ রানা। 

এ ছাড়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুরনবী (৫ হাজার ৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল (৫ হাজার ৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন (৪ হাজার ৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ (৪ হাজার ৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক (৪ হাজার ৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার (৪ হাজার ৪০১ ভোট), ক্রীড়া সম্পাদক পদে জর্জিস আনোয়ার নাইম (২ হাজার ৪৬৭ ভোট) এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (৩ হাজার ৪৮৬ ভোট) জয়ী হয়েছেন।

ছাত্রদল সমর্থিত প্যানেলে তিনটি সম্পাদকীয় পদে অর্থাৎ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম মিয়া ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ৫ জন। ছাত্রদল সমর্থিত প্যানেলে দুজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন মোহাম্মদ সাদমান আমিন (৩,৩০৭ ভোট), ইমরান হাসান ইমন (২,৬৩৬ ভোট)।  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল সংসদে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন। ভিপি পদে মোছা. জান্নাতুল উম্মি ৫৫০ ভোট, জিএস পদে সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর বংশাল থানাধীন চানখারপুল কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক...
রাজধানীতে মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে কারিগরি দল কাপড় অপসারণ করার পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল। মঙ্গলবার বিকালে মেট্রোরেল লাইনের ঢাকা বিশ্ববিদ্যালয়...
ঢাকার কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য। মঙ্গলবার দুপুর...
বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি ড্রোন ছোড়ার অভিযোগ উঠেছে। তবে ডোন প্রতিহত করে তা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সৌদি নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে...
লোডিং...

এলাকার খবর