রাজধানীতে বিকল ফুটওভারব্রিজের চলন্তসিঁড়ি, দুর্ভোগ পথচারীদের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩টি ফুটওভারব্রিজের চলন্ত সিঁড়ি। গচ্চা যাচ্ছে জনগণের করের কোটি কোটি টাকা। সুবিধার বদলে এসব ফুটওভার ব্রিজ হয়ে উঠেছে নগরবাসীর ভোগান্তির কারণ। কর্তৃপক্ষ বলছে, যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি। শিগগিরই মেরামত করে আবারও চালুর চেষ্টা চলছে। 

রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ডে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজটি ২০১৬ সালের আগস্টে উদ্বোধন করা হয়। এটি নির্মাণে ঢাকা উত্তর সিটির খরচ হয় প্রায় পাঁচ কোটি টাকা। কিন্তু চালুর অল্প কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকে চলন্ত সিঁড়িগুলো। 

২০১৪ সালে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বনানী ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িরও বেহাল দশা। অচল হয়ে আছে ইসিবি চত্বরে ফুটওভারব্রিজের চলন্ত সিঁড়িও। 

পথচারীদের সুবিধার জন্য এসব এস্কেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু বিকল হওয়ায় সুবিধার বদলে সেগুলো নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

পথচারীদের একজন বলেন, চলন্ত সিঁড়ি ছাড়া যেভাবে সিঁড়িতে চলাফেরা করি সেভাবেই চলতে হয়। কিন্তু আরও ডিস্টার্ব হয় এই সিঁড়িটার জন্য। কেননা এটা সাইজে অনেক ছোট, ফলে একেঅন্যকে ক্রস করার সময় ধাক্কা লাগে।  

আরেক পথচারী জানান, এখনতো কোনো উপকার দেখতেছি না, খুবই খারাপ অবস্থা। মানুষের ভোগান্তি হচ্ছে। 

বিকল হয়ে পড়া চলন্তসিঁড়ি প্রসঙ্গে আরেকজন বলেন, বিকল হওয়া চলন্তসিঁড়ি ক্ষতিই করেছে। কারণ আমরা বয়স্ক মানুষ, উঠতে-নামতে সমস্যা হয়। আর লোকজনের বেশি আসা-যাওয়া, অতএব এটা চালু থাকলে তো এত সমস্যা হত না।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী বলছেন, চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা নগরবাসীর সচেতনতার অভাব, আর যন্ত্রাংশ চুরি।  শিগগিরই মেরামত শেষে সচল হবে চলন্ত সিঁড়ি। 

ডিএনসিসি'র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন বলেন, 'দুষ্কৃতিকারী আগে যেরকম রাস্তার ম্যানহোলগুলো চুরি করত, খুব রিসেন্টলি দেখা যায় তারা এসকেলেটরের প্লেটগুলোকে খুলে নিয়ে চলে যাচ্ছে, মটরগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে। তো সেইম ঘটনা ঘটেছে এই দুটো এসকেলেটরে। এগুলো একটু পুরোনো, কিন্তু তারপরও এগুলোর প্লেটগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে, মটরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। কালশী রোডের নতুন যে ফুটওভারব্রীজটা, যেটা সেনাবাহিনী তৈরি করেছে, ওটারও মটরটা খুব রিসেন্টলি চুরি করে নিয়ে গেছে। তো এই মেকানিক্যাল আইটেম যেগুলো ইমপোর্ট করতে হয় এগুলো একটু সময়সাপেক্ষ, এগুলো রিপেয়ারের কাজ আমরা হাতে নিয়েছি।

কোটি কোটি টাকা গচ্ছা যাওয়ার পরও ২০২৫-২৬ অর্থ বছরে আবারও ফুটওভারব্রিজ নির্মাণে ঢাকা উত্তর সিটি বরাদ্দ রেখেছে ১৬ কোটি ৫০ লাখ টাকা।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর