ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়া ৩ বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদবি থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন– জেলার আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ–সভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ থাকায় এবং তা প্রমাণিত হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সকল পদবি থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উপজেলা বিএনপির সকল পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।’

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই তিন নেতা দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে।’

প্রসঙ্গত, বহিষ্কৃত তিন নেতা বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থক। ২৩ জানুয়ারি সন্ধ্যায় আলফাডাঙ্গায় তাদের একটি অফিসে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলনকে নিয়ে একটি নির্বাচনী বৈঠক করেন।

শামসুদ্দিন মিয়া ঝুনু ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ডকুমেন্ট ঠিক না থাকায় যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়।

রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর