৫ বছরেও পুরোপুরি চালু হয়নি হাসপাতাল, দুজন চিকিৎসক দিয়েই আউটডোর সেবা

উদ্বোধনের পাঁচ বছর পেরিয়ে গেলেও ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়নি ইনডোর সেবা। লোকবল সংকট ও অনুমতির অভাবে দুজন চিকিৎসক দিয়ে চলছে শুধু আউটডোর সেবা, নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

উদ্বোধনের পাঁচ বছরেও পুরোপুরি চালু হয়নি ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ সরকার খরচ করেছে ২০ কোটি টাকা। এখন শুধু দুজন চিকিৎসক দিয়ে চলে আউটডোর সেবা। নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম ও আসবাবপত্র। নির্মিত এই হাসপাতালে নেই ইনডোর সেবা।

স্থানীয়রা জানান, ফরিদপুরের সালথার বালিয়া গট্টিতে তিন একর জায়গায় বিশাল ভবন। ৫০ শয্যার হাসপাতালটি উদ্বোধন করা হয় ২০১৯ সালে। পাঁচ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রোগী-ভর্তি কার্যক্রম। দীর্ঘদিন পড়ে থাকায় কোথাও কোথাও টাইলস নষ্ট হয়ে গেছে। রোগীদের বেডগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। অপারেশন থিয়েটার থেকে শুরু করে প্যাথলজির দামি যন্ত্রপাতি সবই এখন নষ্ট হওয়ার পথে।

দাঙ্গাপ্রবণ ও দরিদ্র এ জনপদের মানুষের জন্য হাসপাতালটি ছিল আশার আলো। কিন্তু রোগী ভর্তির ব্যবস্থা না থাকায় ছুটতে হয় ১৫ কিলোমিটার দূরের ফরিদপুর শহরে।

লোকবল নিয়োগ না হওয়া আর স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত অনুমতি না মেলায়, ভর্তি কার্যক্রমের বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, ‘হাসপাতাল নির্মাণের পর থেকেই প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়া আছে। তবে যেহেতু এগুলো ব্যবহার হচ্ছে না, ইনডোর রোগী ভর্তি হচ্ছে না, যন্ত্রপাতিগুলো অকার্যকর হয়ে পড়ছে। কিন্তু ইনডোর সার্ভিস চালুর জন্য আমরা যে আশানুরুপ কোনো পদক্ষেপ দেখছি না।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর