পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হলো ভারতীয় হাইকমিশনারের

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। বৈঠকে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন, উচ্চপর্যায়ের সফর এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। হাইকমিশনার বলেন, ‘আজকের বৈঠকগুলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়েই ইতিবাচক আলোচনা হয়েছে।’

গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে দুই দেশের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য আমরা আন্তরিকভাবে অপেক্ষা করছি। আশা করি, এই সফর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সফর হলে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।’

দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু পানিবিষয়ক নয়। ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের পারস্পরিক যোগাযোগ– সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। দিল্লি এমন একটি দ্বিপক্ষীয় সম্পর্ক চায়, যেখানে বাংলাদেশ ও ভারতের জনগণের সমান স্বার্থ নিশ্চিত হবে এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘কারও সাথে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে অন্য দেশের সাথে সম্পর্কের অবনতি হবে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং...
নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই ড. আসিফ নজরুল ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে উপযুক্ত প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও রাজনৈতিক...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সকালে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে সরকারি সফর...
যুক্তরাষ্ট্র নতুন করে যে শুল্ক আরোপ করেছে সেক্ষেত্রে অন্য দেশের তুলনায় বাংলাদেশ সর্বনিম্ন শুল্ক হারের আওতায় রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 
২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করছে দুদক। ভোট কারচুপির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন জেলা প্রশাসকসহ...
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর