আঠারোর নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুদক

২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোট কারচুপির অভিযোগের অনুসন্ধানের পাশাপাশি চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্ল্যাটেও অভিযান চালিয়েছে সংস্থাটি।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন– দুদক। ভোট কারচুপির সাথে জড়িত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করছে কমিশন।  

দুদকের কাছে অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলের জাতীয় সব নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। সেসব নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা সক্রিয় ছিলেন। 

‘রাতের ভোট’ নামে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনেক কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। ওই সব কেন্দ্রে জালিয়াতির তথ্য-উপাত্ত খুঁজছে দুদক। 

দুদক উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে একটি অনুসন্ধান কার্যক্রম চলছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে দুদকের ৫ সদস্যের অনুসন্ধান দল সক্রিয় আছে। 

এদিকে মিরপুর ডিওএইচএসে চাকুরীচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় দুদক। বুধবার সংস্থাটির উপ-পরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি দল ফ্ল্যাটের মালামাল জব্দের কাজ শুরু করে। এর আগে পূর্বাচল জলসিঁড়ি আবাসিক প্রকল্পে জিয়াউল আহসানের বাসায় শত কোটি টাকার সম্পদের প্রমাণ পায় দুদক। 

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। 
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমস আয়োজিত ভারতীয় গরুর নিলাম প্রক্রিয়ায় ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে...
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দু রভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে রাশিয়া। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
হিমালয়ের বরফে ঢাকা শান্ত পাহাড়ের ওপর এখন যুদ্ধের ঘন কালো মেঘ। ভারতের উত্তর সীমান্ত লক্ষ্য করে চীন কি তবে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সম্প্রতি স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর