লক্ষ্মীপুরে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটির নিচে মিলল ৩ মর্টার শেল

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটি খোঁড়ার এক পর্যায়ে রকেট সাদৃশ্য ৩টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রামগতি উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। 

বর্তমানে মর্টার শেলগুলো ওই স্থানে পুলিশি পাহারা রাখা হয়েছে। এগুলো মুক্তিযুদ্ধকালীন বা আরও প্রাচীন বলে ধারণা করা হচ্ছে। 

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। মাটি খোঁড়ার একপর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলো দেখা মেলে। এতে শ্রমিকদের মধ্যে আতংকে দেখা দেয়। পরে কৌতূহলবশত শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে ছবি তোলে এবং  নিরাপত্তা নিয়ে তৈরি শঙ্কা থেকে পুনরায় মাটিতে পুঁতে রাখে। 

খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে। বর্তমানে ৩টি মর্টার শেল ওই স্থানেই পুলিশি পাহারায় রাখা হয়েছে।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বস্তুগুলো আপাতত ওই স্থানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ...
কক্সবাজারের মহেশখালীর জেলের হাতে উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই জেলে। গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন সাগরে ভাসেন তারা। শেষমেষ বাংলাদেশের জলসীমায় উদ্ধার হন। বাঁচার আশা ছেড়ে দেয়া দুই বাবা-ছেলে,...
হবিগঞ্জ শহরে পুলিশ, র‍্যাব ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ শহরে পৌঁছায়নি। তারা শহরে ঢুকলে ছাত্রদল ১৪৪ ধারা ভেঙে প্রতিহতের চেষ্টা...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 
২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করছে দুদক। ভোট কারচুপির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন জেলা প্রশাসকসহ...
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুর ১টায় এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর