১০ কোটি টাকার সেতু এখন এলাকাবাসীর দীর্ঘশ্বাস

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

সেতুর কাজ শেষ হয়েছে ২ বছর আগে। কিন্তু দুপাশে তৈরি করা হয়নি সংযোগ সড়ক। ফলে ব্যবহার করা যাচ্ছে না ১০ কোটি টাকায় নির্মিত সেতুটি। এতে দুর্ভোগে নরসিংদী ও গাজীপুরের কয়েকটি গ্রামের বাসিন্দারা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি তাদের। তবে সেটি কখন হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। 

পুরোনো ব্রহ্মপুত্র নদের এই অংশের একপাশে নরসিংদীর মনোহরদী উপজেলার আসাদনগর ও আরেকপাশে গাজীপুরের কাপাসিয়ার সিঙ্গুয়া বাজার। দুপাশের বাসিন্দাদের যাতায়াত সহজ করতে ২০২২ সালে প্রায় ১০ কোটি টাকায় সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। ২ বছর আগে সেতুটি নির্মিত হলেও, এখনো হয়নি কোনো সংযোগ সড়ক। 

সেতু ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে পড়েছে আশেপাশের ১০টি গ্রামের লক্ষাধিক বাসিন্দা। অসম্পূর্ণ এই প্রকল্পে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ তাদের। 

স্থানীয়দের একজন বলেন, 'কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। এখন কাজের বেলা নাই।'

আরেক জন জানান, 'এই ব্রিজটা অর্ধেক হয়ে পড়ে আছে। আমরা বুড়ো মানুষ হাঁটতে পারি না, কিছু না। এখন না পারতে এর মধ্যে যাওয়া (এভাবে যাতায়াতে বাধ্য হচ্ছি)।'

নৌকায় করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন দুই পারের বাসিন্দারা। সেতু থাকলেও তা কোনো কাজে না আসায় জানলেন ক্ষোভের কথা।

এই পথে নিয়মিত যাতায়াতকারীদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, 'নৌকা ছাড়া কোনো বন্দোবস্ত নাই। এই ব্রিজ আমাদের ইমারজেন্সি দরকার। আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে।'

'খুবই কষ্ট আসা-যাওয়া করতে। ঐ পাশে গাড়ি রেখে এই পাশে আসতে হয়। এভাবেই আমরা চলাফেরা করছি,’ জানান আরেক ভুক্তভোগী।  

কর্তৃপক্ষ বলছে, সেতুর সংযোগ সড়ক কীভাবে নির্মাণ করা হবে, তা এখনো ঠিক হয়নি। তবে যত দ্রুত সম্ভব বাকি কাজ শেষ করার আশ্বাস তাদের। 

নরসিংদী এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা বলেন, 'এটা অ্যাপ্রোচের সড়কটা কীভাবে নির্মাণ করা হবে এটা এখন পর্যন্ত ফাইনাল (ঠিক) হয়নি। ইতোমধ্যেই এটা রিভিশনের জন্য প্রস্তাব গেছে। এই রিভিশনের প্রস্তাবটা যদি পাশ হয়, ইনশাআল্লাহ্‌ এটা খুব দ্রুত সমাপ্ত করা সম্ভব। 

দ্রুত সব কাজ সম্পন্ন করে দুর্ভোগ দূর করার দাবি এলাকাবাসীর। 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর