মেট্রোরেলে ছবি তুলতে বা ফেসবুক লাইভের জন্য লাগবে কর্তৃপক্ষের অনুমতি

মেট্রোরেলের ভেতর ও স্টেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি তোলা, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা ও শুটিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম

মেট্রোরেলের ভেতর ও স্টেশন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছবি তোলা, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা ও শুটিং করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।  

এতে বলা হয়, জনসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ/বাহির পথ, ট্রেনের ভিতর এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব/সোশ্যাল মিডিয়ায় প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যেকোনো প্রকার কনটেন্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি ছাড়া উপরোক্ত কার্যক্রম পরিচালনা করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, উল্লেখ্য যে, ডিএমটিসিএল-এর বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং/ভিডিও/ফটোগ্রাফির অনুমতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর