নারায়ণগঞ্জে চুরির অভিযোগ, ৩ নারীকে বেঁধে কেটে ফেলা হলো মাথার চুল

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ি থেকে স্বর্ণের অলংকার চুরির অভিযোগে তিন নারীকে আটক দঁড়ি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তাদের মাথার চুল কেটে ফেলা হয়। ঘটনাটি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে তিন নারীকে পুলিশের হেফাজতে নেয়।ৎ

আজ সোমবার সকালে রূপগঞ্জের ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন–কুমিল্লার মুরাদ নগর থানাধীন জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানাধীন দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকালে ডহরগাও এলাকার সেলিম মিয়া বাড়িতে তিন নারী প্রবেশ করে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে আটককৃতদের দড়ি দিয়ে বেঁধে মারধর করে স্থানীয়রা। একপর্যায়ে তাদের মাথার চুল কাঁচি দি‌য়ে কেটে ফেলে হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল থেকে আটক তিন নারীকে হেফাজতে নেয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘চুরি করার অপরাধে আইনগত শাস্তি দেওয়ার বিধান আছে। তবে সেটা নিজ হাতে দিতে পারবে না কেউ। এমনকি বেঁধে মারধের ও মাথার চুল কেটে ফেলা সেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আমরা তিনজন নারীকে পুলিশের হেফাজতে নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।’

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর