গভীর শালবনে কিশোরকে হত্যা ও লাশ গুম, ভাইসহ গ্রেপ্তার ২

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন ও তার সহযোগী আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

গাজীপুরে চাঞ্চল্যকর কিশোর রাহিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে মাত্র ১৩ বছর বয়সী শিশুকে হত্যার পর গভীর শালবনে মাটি চাপা দিয়ে লাশ গুমের চেষ্টা করে অভিযুক্তরা। এ ঘটনায় পুলিশ ভিকটিমের বড় ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার বেলা ১১টায় গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় রাহিমকে হত্যা করে গভীর শালবনের ভেতরে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। পরে গত ২৬ ফেব্রুয়ারি বিকেবাড়ি পদ্মপাড়া এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পোশাক দেখে তার মরদেহ শনাক্ত করেন।

এর আগে, রাহিমের বাবা নুরুল ইসলাম তার নিখোঁজের বিষয়ে জয়দেবপুর থানায় সাধারন ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন ও তার সহযোগী আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুকে নিয়ে রাহিমকে বনে ডেকে নেয়। সেখানে মাফলার দিয়ে গাছে বেঁধে এবং মুখে স্কচটেপ পেঁচিয়ে ভয় দেখানোর একপর্যায়ে গলাটিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর