জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার দুপুর ২টার দিকে তিনি জামিনে মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারাকর্তৃপক্ষ।

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার দুপুর ২টার দিকে তিনি জামিনে মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারাকর্তৃপক্ষ।
 
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত রাত ১২টায় আনিস আলমগীরের দুটি মামলার মুক্তির অনুমোদন কারাগারে পৌঁছায়। নথিপত্র যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা এক মামলায় হাইকোর্ট থেকে নিয়মিত জামিন পান তিনি। গত বছরের ১৫ ডিসেম্বর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। 

অন্যদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি ৩ কোটি ২৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই মামলাতেই জামিন মেলায় আজ তিনি কারামুক্ত হলেন।

‘আজকের কাগজ’ পত্রিকার সাবেক সাংবাদিক আনিস আলমগীর সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক-শোতে নানা বক্তব্যের জন্য বেশ আলোচনায় ছিলেন।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার এক বছর পর ২০০৬ সালে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভাগের নাম পরিবর্তন করে "সাংবাদিকতা, মিডিয়া ও...
গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন অপ্রীতিকর খবর...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর