গাজীপুরে করনী ফ্যাশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে করণী ফ্যাশনস লিমিটেডের নামের একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। 

বুধবার জারি করা এক নোটিসে কারখানা কর্তৃপক্ষ জানায়, ৮ জুলাই বিকেল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। পরদিন সকালে তারা কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজে অংশ নেননি।

কারখানা কর্তৃপক্ষের দাবি, বারবার অনুরোধের পরও শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী গার্মেন্টস শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিসে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পৃথক নোটিসের মাধ্যমে কারখানা পুনরায় চালুর তারিখ জানানো হবে। তবে করণী ফ্যাশনসের নিটিং সেকশন এবং একই মালিকানাধীন অন্যান্য কারখানার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

তবে শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের বেতন একসঙ্গে পরিশোধ না করে কিস্তিতে দেওয়া হচ্ছে। এতে বাড়িভাড়া ও দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় মেটাতে তারা সমস্যায় পড়ছেন। এ কারণেই তারা প্রতিবাদ হিসেবে উৎপাদন কার্যক্রম থেকে বিরত ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরেই কারখানাটিতে শ্রমিক অসন্তোষ চলছিল। কারখানা বন্ধ ঘোষণার পর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর...
প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে একটি বাঘিনী। আগামীকাল রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে। বন বিভাগ বলছে, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ...
জয়পুরহাটে সরকারি তদারকির অভাব ও জনবল সংকটে এক সময়ের সম্ভাবনাময় রেশম শিল্প মুখ থুবড়ে পড়লেও, নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কম খরচে ভালো লাভ হওয়ায় জয়পুরহাট সদর ও পাঁচবিবি...
বগুড়ায় যমুনা নদীর ভাঙনে ধুনটে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্র ডান তীর রক্ষার মূল বাঁধ। বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে চেষ্টা করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, বলছেন পানি উন্নয়ন...
জামায়াত আমির বলেন, “আবু সাঈদের রক্তে ভেজা এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে আবারও অঙ্গীকার করছি-জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন হয়েছিল, গণভোট ছিল সেই...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও মেশিন লার্নিংয়ে বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এ লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং টোকিও...
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়...
লোডিং...

এলাকার খবর