নরসিংদীতে ২৪ ঘন্টায় শিশুসহ ২ মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় পৃথক স্থান হতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।  

গতকাল শনিবার সকালে শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় জিডি করা হয়।

রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে, নরসিংদী সদর উপজেলার বাগহাটা খিদিরপুরের একটি টেক থেকে মাহাবুব (৩৭) নামের এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহাবু্ব সদর উপজেলার কুরেরপাড় এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মাহাবুব। গতকাল শনিবার রাতে দেড় লাখ টাকা সাথে নিয়ে রজব আলী, লিডার দিপু, শাওনসহ কয়েকজনের সাথে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি মাহাবুব। 

রাতেই পু্লিশের সহায়তা নিলেও খোঁজ মেলেনি তার। সকালে সদর উপজেলার বাগহাটা খিদিরপুর এলাকার একটি টেক থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। এসময় তার সাথে থাকা দেড়লাখ টাকাসহ তিনটি মোবাইল ফোন পাওয়া যায়নি।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, দুটি ঘটনা সম্পর্কেই পুলিশ অবগত। ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনে কাজ করছে পুলিশ।

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর