চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে নতুন নীতিমালা জারি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নীতিমালা জারি করেছে সরকার। এর আওতায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ করা হবে। নতুন এ নীতিমালা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৬ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োজিত যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের ক্ষেত্রে চুক্তি সংশোধন সাপেক্ষে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে ১ জুলাই থেকে বেতন পুনর্নিধারণ করা হবে। 

পাশাপাশি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্ধারিত বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুযায়ী প্রযোজ্য ভাতা দেওয়া হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর পরে যারা চুক্তিভিত্তিক পদে নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাদের অবসর গ্রহণের অব্যবহিত আগে প্রাপ্ত মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। 

বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে। চুক্তিতে যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন ও চুক্তিতে নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন তারা।

তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয় পক্ষের সম্মতিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বেতনই চুক্তিভিত্তিক পদের বেতন হিসেবে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নির্ধারিত গ্রস পেনশন-কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না। অর্থাৎ, চুক্তিভিত্তিক বেতন নির্ধারণের ক্ষেত্রে এসব পেনশনের অর্থ কর্তনের বিধান রাখা হয়নি।

অন্যদিকে, চুক্তিভিত্তিক নিয়োগকালে চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্য ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

নতুন প্রজ্ঞাপনে এর সঙ্গে সাংঘর্ষিক আগের সব আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। তবে নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে। এ ছাড়া বেতন-ভাতা-সংক্রান্ত বিষয়ে পরবর্তী সময়ে সরকার যেসব আদেশ জারি করবে, চুক্তি অনুযায়ী প্রদেয় বেতন ও ভাতার ক্ষেত্রে সেগুলোও প্রযোজ্য হবে।

এর আগে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

পিরোজপুরে আলোচিত মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদ ও দাফনসহ নানা ঘটনায় প্রকাশিত সংবাদের বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। আজ বুধবার জাপানের টোকিওতে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে...
ঢাকা শহরে পানির সরবরাহ বাড়াতে আগামী ছয় মাসের মধ্যে পদ্মা নদী থেকে প্রতিদিন অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
ক্রসফায়ার নিয়ে বক্তব্যের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে নিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তাঁর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ...
বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে। এতে প্রায় ৪২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি সুযোগ হয়েছে। 
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। 
এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে মার্কিন ডলারের মান ১ টাকার বেশি বেড়েছে। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১২৪ টাকায় উঠেছে। তবে ব্যাংকগুলো এর চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছে। খোলা বাজারে দাম ১২৮ টাকা...
ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, বিষয়টি নিয়ে কাজ চলছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর