ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রাখা এই ঈদগাহে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পান প্রায় ৪ থেকে ৬ লাখ মুসল্লি।

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১২:২১ পিএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার লাখো মুসল্লির উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই জামাত।

শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম জামাত হলো। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নিরাপত্তা ব্যবস্থার কঠোরতায় ছিল এক ভিন্নমাত্রা।

সকাল থেকেই দলে দলে মুসল্লিদের আগমন হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে লাখো মানুষ। পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রাখা এই ঈদগাহে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ পান প্রায় ৪ থেকে ৬ লাখ মুসল্লি।

বেশিরভাগ মুসল্লিই আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এ উপলক্ষে ময়মনসিংহ ও ভৈরব থেকে ব্যবস্থা করা হয়েছে দুটি বিশেষ ট্রেনের।

নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নজরদারিতে ব্যবহার করা হয় ওয়াচ টাওয়ার, ড্রোন, নিরাপত্তা চৌকি ও সিসিটিভি ক্যামেরা।

ঐতিহাসিক এই ঈদগাহ ময়দানের সম্মান ধরে রাখতে ও উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নামাজ আদায় করতে আসা বিএনপির কেন্দ্রীয় নেতা, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

মুফতি আবুল খায়ের মো. সাইফুল্লাহর ইমামতিতে সকাল ১০টায় শুরু হয় ঈদুল ফিতরের জামাত। খুতবায় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য শেফা চাওয়া হয়। আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় বিশ্বশান্তি প্রতিষ্ঠার।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর