৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

ওয়ান ইলেভেনের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা থাকলেও মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনাইদ এই আদেশ দেন। 

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ফেনী-৩ আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। তবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পল্টন থানার অর্থ ও মানবপাচার মামলায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'ফেনী জেলায় ৩টি মামলা বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় উনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। মোট ৮টি মামলা এখনও তদন্তাধীন। এছাড়াও উনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এবং সিআইডি'তে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।'   

পরে অভিযুক্তকে তোলা হয় মহানগর দায়রা জজ আদালতে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে মাসুদ উদ্দিন চৌধুরীকে নিরপরাধ দাবি করে জামিন চান আসামি পক্ষের আইনজীবী। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, 'তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন।' 

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, 'মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড বাতিলসহ আমরা জামিন চেয়েছি। আমরা বলেছি যে, উনি একজন চৌকস সৈনিক ছিলেন, মেধাবী সৈনিক ছিলেন।' 

উল্লেখ্য, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ফেনী জেলায় ৬টি আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপিতে রয়েছে ৫টি মামলা। তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনও (দুদক)। 

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর