অবৈধভাবে ৯ হাজার লিটার ডিজেল মজুত, একজনকে ২ মাসের কারাদণ্ড

জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত ১০টা পর্যন্ত।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুত করে রাখা ডিজেল জব্দ করি। এই ডিজেলের যে দায়িত্বে ছিলেন তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং অনাদায়ে আরও ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান আরও বলেন, ‘জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

অভিযানে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক।

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর