সংকটের মধ্যে বাজারে ঢুকেছে ভেজাল জ্বালানি তেল

কেরানীগঞ্জের তেলঘাটে পোড়া মবিল গরম করে ডিজেলের সঙ্গে মিশিয়ে ভেজাল জ্বালানি তেল তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই তেল, যা পরিবহন ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:২২ এএম

পোড়া মবিল গরম করলে বের হয় লাল রঙের তৈলজাতীয় পদার্থ। সেটি ডিজেলের সঙ্গে মেশানো হয় নির্দিষ্ট অনুপাতে। এভাবে ভেজাল তেল তৈরি করে তা আবার বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বাজারে। এই কাণ্ড চলছে রাজধানীর কেরানীগঞ্জে, দেশের অন্যতম বড় জ্বালানি সরবরাহ কেন্দ্র তেলঘাটে। এই তেলঘাটটি নিয়ন্ত্রণ করছে কালোবাজারিদের সিন্ডিকেট।

কেরানীগঞ্জের তেলঘাট। বেশকিছু ব্যবসায়ী মিলে গড়ে তুলেছেন অঘোষিত জোট। অভিযোগ রয়েছে, ভেজাল তেল বানিয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হয় এখানে।

সত্যতা যাচাইয়ে, ক্রেতার ছদ্মবেশে যায় টিম ইনডিপেনডেন্ট। তাদের বলা হয়, ‘তেল আছে, তবে আসতে হবে সন্ধ্যার পরে। লিটার প্রতি গুণতে হবে ২০ টাকা বেশি।’

অন্য এক ব্যবসায়ী জানান, এখানে তেলের মজুত করেন জাহাঙ্গীর।

তেলের কারবারের জন্য জাহাঙ্গীর সবার কাছে মিক্সার জাহাঙ্গীর নামেই পরিচিত। তাঁর দোকান জিসান অয়েল সাপ্লাইয়ের সামনেই ধরা পড়ে ডিজেলের সঙ্গে পোড়া তেল মেশানের দৃশ্য।

পোড়া মবিল থেকে লাল রঙের তেল বানানোর স্থাপনার সন্ধানও পাওয়া যায়। তবে সটকে পড়েন কর্মীরা। ভেজাল মেশানোর পরও সরকারি দামের চেয়ে ৩০ টাকা বেশিতে বিক্রি হয় ডিজেলের লিটার।

এক কর্মী জানান, পোড়া তেল ড্রামে ঢেলে তাওয়ায় জাল দেওয়া হয়। জাল দিয়ে এক পাশে মবিল, এক পাশে ময়লা আর এক পাশে তেল বের করা হয়। পরে এগুলো ভালো তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হয়। 

পুলিশের একটি ফাঁড়ি আছে এখানে। অনেকটা তাঁদের চোখের সামনেই ভেজাল তেলের কারবার। তবে এদের কেউই বৈধ তেল ব্যবসায়ী নন বলে জানান বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি জি এম সরওয়ার। বলেন, ‘আমাদের এখানে এসব নিষিদ্ধ। কারণ যেখানে গ্যাস বিক্রি হয় সেখানে তো আমরা তেল বিক্রি সম্পূণ্য নিষিদ্ধ করে দিয়েছি। কোনো অনিয়ম হলে প্রমাণসহ আমাদের দেখালে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব।’ 

তাহলে কীভাবে চলছে এ ব্যবসা? এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তাঁরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর