‘শাপলা চত্বরে হত্যায় অনেকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে’

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ অনেকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বুধবার তিনি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রাথমিক সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় এই মামলায় আসামি করা হবে। 

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানের নামে হত্যাকাণ্ডের সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, চোধুরী মামুন ছাড়া আরও যাদের আসামি করা হবে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে শিগগিরি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। 

গত ৫ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন। 

এই মামলায় বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তার মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান,  সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
লোডিং...

এলাকার খবর