গাজীপুরে রেললাইন থেকে সরেছে ট্রাক, ঢাকা–রাজশাহী ট্রেন চালু

আপডেট : ০৫ মে ২০২৬, ১১:০৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিংয়ে বিকল হওয়া বালুবাহী ট্রাক সরিয়ে নেওয়ায়  ঢাকা–রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিংয়ে ট্রাকটি আটকা পড়ে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও সেটি সরাতে পারেননি।

এতে ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা এসে ট্রাকটি সরিয়ে নিলে এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

 

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির ৮ চাঁকা লাইনচ্যুত হয়েছে।  
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এ সময় রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত...
রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর