সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু

আপডেট : ১৩ মে ২০২৬, ১১:১০ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ সকাল ১০টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

দুই সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. জিয়াউর রহমান।

সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে রয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী।

সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম প্রার্থী হয়েছেন। সহ-সম্পাদক পদে রয়েছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ এবার আংশিক প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমল হোসেন বাচ্চু। সহ-সম্পাদক পদে রয়েছেন মোস্তফা আসগর শরীফী।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।

এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে রয়েছেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের কাছে পৃথকভাবে তারা পদত্যাগপত্র জমা...
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদরাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি আলম...
বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলার (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর