রাজধানীতে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী নিহত

ঢাকার কদমতলীর পূর্ব জুরাইনে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কুদ্দুস নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:৩১ এএম

রাজধানীর কদমতলির পূর্ব জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুদ্দুস কদমতলীর পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডে ভাড়া বাসায় পরিবারের নিয়ে থাকতেন। তিনি পূর্ব জুরাইনের বৌ বাজারে সবজির ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা। 

কুদ্দুসকে হাসপাতালে নিয়ে আসা তার বাড়িওয়ালা কামাল সিকদার বলেন, ‘গত রাতে ব্যবসা শেষে পূর্ব জুরাইন নবারন গলি পপিস্কুলের সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কুদ্দুস। এ সময় অজ্ঞাত কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে। 

ঝালকাঠির কাঠালিয়ার ট্রিপল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইদ্রিস শিকদারকে ঢাকার সবুজবাগ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করার অভিযোগে রামগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান...
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরা আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিলক্ষা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ২৩ জুন ওই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো...
দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
দেশে হামে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ কমলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের অপুষ্টি ও দুর্বল...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায়...
লোডিং...

এলাকার খবর