কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে ডিএমপির ১৮ হাজার সদস্য 

আপডেট : ২২ জুন ২০২৬, ০২:২২ পিএম

২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সাথে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

এতে বলা হয়, নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিটোল করতে নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটসমূহ। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকার ৪টি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে।

এতে আরও জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবেন।

চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেলে সৌদি প্রবাসী মো. আল আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে তার সঙ্গে থাকা এক তরুণীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন। পরে সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক...
পাবনার রুপপুরের রাশিয়ান নাগরিকের প্রটেকশন ডিউটিতে যাওয়ার সময় নাটোরের গুরুদাসপুরে পুলিশের পিকআপ ভ্যান উল্টে পড়ে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এই...
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার খুলে দেওয়া, বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, এফটিএ, আরসিইপিতে যোগদান, হালাল শিল্প, এআই, সেমিকন্ডাক্টর ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।...
আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পাওয়া গেলেও বিগত সরকারের উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার কারণে সমুদ্রের খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময়...
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পদত্যাগ করছেন। আজ তিনি এই ঘোষণা দিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। 
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রিবুল হোসেন (৪২) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর