চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে রেলওয়ে পাবলিক হাইস্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর তাকে মারধর করা হয়। একপর্যায়ে বৈদ্যুতিক শক দেওয়া হলে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
কোতোয়ালী থানার পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে রাখে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



