রাজধানীতে খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর মতির ঝিলের ফকিরাপুল পানির টাংকির সামনে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। 

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

রাজধানীর মতির ঝিলের ফকিরাপুল পানির টাংকির সামনে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। 

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরাফাতের বাড়ি গাজীপুরের নিশাত নগর থানার বড় দেওড়া আনসার আলী রোড এলাকার মো. লুৎফুর রহমানের ছেলে। তিনি মগবাজারের মধুবাগে পরিবারের সাথে বসবাস করতেন। 

নিহত শিক্ষার্থীর মা সুলতানা আক্তার বলেন, ‘অস্ট্রেলিয়ার লেখাপড়া করার জন্য জন্য ১ কোটি টাকা জমা দিয়েছিল।‌ আগামী ৩০ জুন ফ্লাইট ছিল। আমার ছেলে আজ রাতে খেলা দেখার জন্য বন্ধুদের সাথে মোটরসাইকেল চালিয়ে ফকিরেরপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একজন পথচারী রাস্তা পারাপারের সময় তার মোটরসাইকেলের সাথে জোরে ধাক্কা লাগলে ওই পথচারীও আহত হন আর এতে আমার ছেলের মাথা মুখে শরীরে গভীর ক্ষত হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষার নিরীক্ষা করে জানান আমার ছেলে আর বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত পথচারীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট চালাক পুলিশকে জানিয়েছি।’

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কাগজে-কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র দুই-তিনজনের। নিয়মিত বেতন পেলেও শিক্ষকদের সময় কাটে আড্ডা দিয়ে। কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে...
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রিবুল হোসেন (৪২) নামের এক ইউপি সচিব নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে...
রাজধানীর কাফরুলে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে তাঁর...
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের ওপর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলে রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে। জোড়া গোল আলিং হালান্ডের। নরওয়ের জার্সিতে ৫৮তম গোল ম্যান সিটি তারকার। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর