কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নিয়ে মাঠে সতর্ক পুলিশ–সেনা–বিজিবি

আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:৩৭ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।

আজ মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ছয় জেলায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর কার্যক্রম, এরই অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার জানিয়েছেন, আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের নেতা–কর্মীদের মাঠে নামার নৈতিক সাহস নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ রাজধানীতে এক...
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এতথ্য জানানো হয়েছে।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো কর্মসূচি বা বিশৃঙ্খলার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব। সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ঘুরে কোথাও আওয়ামী...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামের এক বাগান মালির মৃত্যু হয়েছে।
ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর