রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা–কর্মী গ্রেপ্তার 

আপডেট : ২৩ জুন ২০২৬, ১১:২৯ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আগে সোমবার পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা  ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন। রাজধানীর আটটি থানার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা ঘুরে কোথাও আওয়ামী...
রাজধানীর মতির ঝিলের ফকিরাপুল পানির টাংকির সামনে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএর প্রথম বর্ষের...
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
বিদেশি নাগরিকের হাত ধরে টানাটানি ও তাকে নানাভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম আরজুর নজরে এলে তিনি এ বিষয়ে পুলিশে...
জনপ্রিয় নৃত্যপরিচালক ও চলচ্চিত্র অভিনেতা জাকির হোসেন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের নেতা–কর্মীদের মাঠে নামার নৈতিক সাহস নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ রাজধানীতে এক...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামের এক বাগান মালির মৃত্যু হয়েছে।
ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর