বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:২৮ পিএম

হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬ দশমিক ৭১ ডলারে লেনদেন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়।

মঙ্গলবারও দুই বেঞ্চমার্ক তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। এর আগে, হরমুজে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলো ধীরে ধীরে স্বাভাবিক রুটে ফিরতে শুরু করে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা কমে আসায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে। যা তেলের দামে পতনে ভূমিকা রাখে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম নেমে তিন মাসের সর্বনিম্ন ৭৯.৯০ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশা তৈরি হওয়ায় তেলের দাম ক্রমাগত কমছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৯টি শিশুর মৃত্যু...
চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নিয়ে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতার...
বিশ্বকাপে মেসির পরিসংখ্যানও এখন ইতিহাসের অংশ। টানা ম্যাচে গোল করা, সর্বাধিক ম্যাচে দলের প্রথম গোল করা, সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলের মালিক— সব রেকর্ডই যোগ হয়েছে মেসির নামের পাশে। এমনকি ৩৫ বছরে পা...
চুক্তিটি মিয়ানমার এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭...
লোডিং...

এলাকার খবর