বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান 

চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নিয়ে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:০২ পিএম

চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজন হয়।

আয়োজন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। 

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে প্রত্যাশ করা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং...
চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত...
চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি-জিনপিংয়ের উদ্যোগে যুক্ত...
রাজধানীর হাতিরঝিলে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। ‘গৌরবের পথে’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৩ হাজার...
প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ...
সর্বশেষ গত ২২ জুন সোমবার রাতে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। এর আগে, ১ ফেব্রুয়ারি গাজীপুরের কালিয়াকৈরেও ৩...
টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আবারও বাড়ছে। সুনামগঞ্জে সকাল থেকে বৃষ্টির কারণে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়ায়, বন্যার শঙ্কা দেখা...
লোডিং...

এলাকার খবর