গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৩০ ভাগই শিশু

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৩০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে শিশুদের লক্ষ্যবস্তু করা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:২২ পিএম

গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের শতকরা ৩০ ভাগই শিশু। জাতিসংঘের আন্তর্জাতিক এক তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শিশুদের লক্ষ্যবস্তু করা গণহত্যারই অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় শিশু মৃত্যুর পাশাপাশি প্রসূতি ও নবজাতক স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়। যার প্রভাবে অপুষ্টি, দুর্ভিক্ষ ও রোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিশুদের। সবমিলিয়ে জাতিসংঘের সংস্থার হিসাবে মোট নিহতের ৩০ শতাংশই শিশু। 

তদন্তকারীরা বলছেন, প্রাপ্ত তথ্য-প্রমাণে দেখা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা সরাসরি হামলার শিকার হয়েছে এবং যুদ্ধবিরতির সময়েও শিশু হতাহতের ঘটনা ঘটছে। আটক ফিলিস্তিনি শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি তারা শিকার হয়েছে যৌন সহিংসতারও। 

ইউনিসেফের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৫০ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। এছাড়া প্রতিদিন গড়ে একজন ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও। 

এদিকে তদন্ত প্রতিবেদনের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জেনেভায় ইসরায়েলের মিশন এক বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘মানহানিকর’ ও ‘একপেশে’ আখ্যা দিয়েছে। একইসাথে তেল আবিব অভিযোগ করেছে, হামাসের ভূমিকা সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি। 

চিকিৎসকের ভুলের কারণে ভুল শুক্রাণু বা ডিম্বাণু দাতার মাধ্যমে জন্ম নিয়েছে অন্তত ৩০টি শিশু। সাইপ্রাসের ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এই টেস্ট টিউব বেবিদের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সম্ভাব্য হুমকি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরান ইস্যুতে ইসরায়েলি গোয়েন্দা তথ্য এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের জীবননাশের হুমকির...
অধিকৃত পশ্চিম তীরের কুসরায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে তিনটি বাড়িতে প্রায় এক সপ্তাহ...
অধিকৃত পশ্চিম তীরে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা। সম্প্রতি তাদের দেওয়া অবরোধের পর বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের রিয়াদে বসবাসরত চট্টগ্রাম সমিতি রিয়াদের সদস্যরা।
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মাঝে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে...
এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার দুপুরে তার বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময়...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর