জরাজীর্ণ পরিবেশেই চলছে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যেই চলছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। চিকিৎসক কিংবা, নার্সদের উপস্থিতি নিয়ে আছে রোগী ও স্বজনদের অভিযোগ। অবকাঠামোগত উন্নয়ন হলেও জনবল সংকটে সেবার মান উন্নয়ন সম্ভব হচ্ছে না, জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা ফরিদপুরের এই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু অযত্ন আর অবহেলায় হাসপাতালটি নিজেই এখন রোগী। ৩১ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটি জরাজীর্ণ ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। 

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের দেয়াল ও ছাদের পলেস্তারা খুলে পড়ছে। ভেঙে পড়ার উপক্রম দরজা-জানালার গ্রিল ও রেলিং। মাত্র পাঁচজন চিকিৎসক, ১১ জন নার্স ও ২ জন পরিচ্ছন্ন কর্মী দিয়ে চলছে চিকিৎসা সেবা।

রোগীরা জানান, অনেকটা বাধ্য হয়ে এখানে চিকিৎসা নিতে হয়। স্যানিটেশন ও বিদ্যুতের সমস্যাসহ চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগ তোলেন রোগী ও স্বজনরা।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কবির সরদার বলেন, ‘হাসপাতালটিতে ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট রয়েছে। আছে নিরাপত্তার বিষয়টিও।’

নতুন চারতলা ভবনের কার্যক্রম শুরু না হওয়ায় রোগীদের দুর্ভোগ বেড়েই চলছে। স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান  মধুখালী উপজেলার লাখো মানুষ। 

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারের কর্মকাণ্ড মূল্যায়নে সময় না দিয়ে ৬ মাস পার না হতেই বিরোধীদলের লংমার্চের মতো কর্মসূচি পালনকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ চেয়ারম্যান...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু রয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর