সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ, আহত ৫

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম

সাভারে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এতে এনসিপির শীর্ষ পর্যায়ের কেউ আহত না হলেও সমাবেশস্থলে উপস্থিত অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাভারের তারাপুর মাঠে এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে এই ককটেল বিস্ফোরণ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী এনসিপর শীর্ষ নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে সাভারের তারাপুর মাঠে সমাবেশস্থলে যোগ দেন। মঞ্চে ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ হয়। এতে মঞ্চে থাকা এনসিপির শীর্ষ নেতাদের কেউ আহত না হলেও সমাবেশস্থলে থাকা অন্তত ৫ জন আহত হন।

পরে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এনসিপির পদযাত্রার সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের খবর তিনি শুনেছেন। 

নিজে ঘটনাস্থলে যাচ্ছেন জানিয়ে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। পাশাপাশি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এদিকে, এই ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সমাবেশস্থলে বক্তব্য দিয়ে পদযাত্রা শেষ করেন। পাশাপাশি তিনি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে দাবি জানান।

 

ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
সাভারে সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আয়োজিত ওরস শরিফ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানায় স্মারকলিপি দিয়েছে ‘তৌহিদি জনতা’। রোববার দুপুরে তৌহিদি জনতার পক্ষে ১০...
সাভার ও আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। অপরিকল্পিত বাড়িঘর ও ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে স্থানীয়দের। এতে পরিবেশের পাশাপাশি ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যের। দ্রুত কার্যকর পদক্ষেপ...
দুই সপ্তাহের ব্যবধানে সাভার ও আশুলিয়ায় প্রেসার কুকারে বোমা জব্দের ঘটনায় আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। শিল্পাঞ্চল ঘিরে অপরাধ চক্র সক্রিয় কিনা সে বিষয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় মামলা...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর